বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৯:০৮ পিএম

পঞ্চগড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় প্রেসক্লাবের নতুন দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বাংলাভিশন ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেনকে সভাপতি এবং নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সকলের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই সভায় জেলা প্রশাসক মো. সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবগঠিত পঞ্চগড় প্রেসক্লাব কমিটি:

  • সভাপতি: মোশাররফ হোসেন (বাংলাভিশন, দৈনিক কালবেলা)

  • সাধারণ সম্পাদক: সরকার হায়দার (নিউজ ২৪, বাংলাদেশ প্রতিদিন)

  • সহ-সভাপতি: সফিকুল আলম (ইন্ডিপেন্ডেন্ট টিভি, দৈনিক সমকাল), সামসউদ্দীন চৌধুরী কালাম (দৈনিক করতোয়া) এবং সাইদুজ্জামান রেজা (নাগরিক টিভি, দৈনিক সকালের খবর)

  • যুগ্ম সাধারণ সম্পাদক: লুৎফর রহমান (এখন টিভি, কালের কন্ঠ)

  • সাংগঠনিক সম্পাদক: ইনসান সাগরেদ (বিজয় টিভি)

  • কোষাধ্যক্ষ: ইকবাল বাহার (দৈনিক আমার বার্তা)

  • দপ্তর সম্পাদক: বদরুদ্দোজা প্রধান বাঁধন (দৈনিক লোকায়ন)

  • সাহিত্য প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক: আবু নাইম (বাসস, রাইজিং বিডি)

  • ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শেখ সম্রাট হোসাইন (দৈনিক ইনকিলাব)

  • সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক: আবু সালেহ মো রায়হান (ডিবিসি টেলিভিশন)

  • পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক: সাবিবুর রহমান সাবিব (দৈনিক মানবজমিন)

  • কার্যকরী সদস্য: আব্দুল্লাহ আল মামুন রনিক (দৈনিক আলোচিত উত্তর) এবং রফিকুল ইসলাম (৭১ টিভি)