বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:৩৫ পিএম

পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দিনভর পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে পরিচিতি সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আদম সুফি, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ ও খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মো. তুহিন।বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় প্রেসক্লাবের পরিচিতি সভা প্রস্তুতিমূলক কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি সামসউদ্দীন চৌধুরী কালাম, সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ প্রমুখ।

বক্তারা পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।