মে ১৮, ২০২৬, ১১:২৯ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মিন্টু শেখ ওরফে মিঠু শেখ নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যার পর ওই উপজেলার বোলপুর এলাকায় এই বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার ঘটনাটি ঘটে।
এই নৃশংস ঘটনার পর হামলাকারীরা নিহতের ডান হাত কেটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন