বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বজ্রপাতে নারী আইনজীবীর মৃ‍‍`ত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৯, ২০২৬, ১১:১২ এএম

বজ্রপাতে নারী আইনজীবীর মৃ‍‍`ত্যু

সাতক্ষীরায় আকস্মিক বজ্রপাতে কামরুন নাহার নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার ১৮ মে ২০২৬ তারিখ রাত ৮টার দিকে শহরের রাজারবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার ওই এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী এবং তিনি সাতক্ষীরা জজকোর্টের একজন কর্মরত আইনজীবী ছিলেন।

স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে তিনি নিজের বাড়ির সামনে একটি আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই অবচেতন হয়ে পড়েন। 

পরে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল।