রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে বজ্রপাতে ১০ কৃষকসহ ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ১২:৩৮ পিএম

ভারতে বজ্রপাতে ১০ কৃষকসহ ১৪ জনের প্রাণহানি

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে চলমান ভারি বৃষ্টিপাতের মাঝে ভয়াবহ বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের মধ্যে অন্তত ১০ জনই গিরিডিহ জেলার কৃষক। ফসলের ক্ষেতে খোলা আকাশের নিচে কাজ করার সময় তারা আকস্মিক এই বজ্রপাতের শিকার হন বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।মর্মান্তিক এই ঘটনায় আরও অন্তত সাতজন কৃষক গুরুতর আহত হয়েছেন।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন ঝাড়খণ্ডে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে বজ্রপাতসহ বৈরী আবহাওয়ার ঝুঁকি আরও বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে যে গত ২০২৫ সালে শুধুমাত্র ঝাড়খণ্ডেই বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ভারি বর্ষণের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে প্রাকৃতিক এই দুর্যোগের কারণে এখন পর্যন্ত প্রায় ৯০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের কেরালা রাজ্যেও প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্যোগপূর্ণ এই ভয়াবহ পরিস্থিতিতে হাজার হাজার মানুষ নিজেদের বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।

তথ্যসূত্র: সামা টিভি