মে ২৩, ২০২৬, ০১:৪২ পিএম
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত এবং অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছুক্ষণের জন্য সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।নাটি ঘটেছে খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ৩০ জন গুরুতর আঘাত পান। চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ছুটে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন।এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।বর্তমানে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন