সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৯:৩৫ এএম

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানি

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার সকালে যমুনা সেতুর পূর্বপাড়ের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অনেকে মারা যান।

ট্রাকটিতে যাত্রী ও রড একসাথে পরিবহন করা হচ্ছিল।ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটার সময় অধিকাংশ যাত্রী ঘুমে ছিলেন বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। 

ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ৬ জনকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর মহাসড়কের একটি লেনে সাময়িক যান চলাচল বন্ধ ছিল।

উদ্ধার কাজ শেষে ভোর ৫টা ২০ মিনিটের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। যমুনা সেতু পূর্ব থানার পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম তদারকি করেছেন।