মে ২৯, ২০২৬, ০৫:৪৩ পিএম
প্রচণ্ড কালবৈশাখী ও দমকা হাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল পৌনে ৫টা থেকে এই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘাটে আটকা শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বা বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, আকস্মিক কালবৈশাখী, তীব্র বাতাস ও নদীতে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠায় মাঝপদ্মায় কোনো ফেরি রাখা হয়নি। ঈদকে সামনে রেখে ঘাটে দুপুরের পর থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করেছিল। আকাশ কালো করে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন