বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক: ছয়দিনে ৩৭ প্রাণহানি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১, ২০২৬, ০৯:৫০ এএম

ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক: ছয়দিনে ৩৭ প্রাণহানি

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে সাধারণ যান চলাচল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত মাত্র ছয় দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন মানুষ নিহত হয়েছেন। 

ভয়াবহ এই দুর্ঘটনাগুলোতে দেশের বিভিন্ন মহাসড়কে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও ৯০ জন যাত্রী।দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই উৎসবকালীন সময়ে সড়ক দুর্ঘটনার এক লোমহর্ষক চিত্র ফুটে উঠেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের বেদগ্রামে, যেখানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া নেত্রকোনায় অটোরিকশাকে বাসের চাপা দেওয়ার ঘটনায় তিন নারীসহ পাঁচজন এবং ফরিদপুরের মধুখালীতে চারজন নিহত হয়েছেন। 

ময়মনসিংহ, নরসিংদী, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা এবং দিনাজপুরের চিরিরবন্দরেও একাধিক তরুণের প্রাণহানির ঘটনা ঘটেছে।উত্সবের আনন্দ বিষাদে রূপ নিয়ে কুষ্টিয়া ও টাঙ্গাইলসহ দেশের অন্যান্য জেলাতেও ঝরেছে অসংখ্য তাজা প্রাণ।পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় একজন এবং কুষ্টিয়ায় সেনাবাহিনীর বাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও প্রায় ৪০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরব মহাসড়কে দ্রুতগতির বাসচাপায় প্রথম শ্রেণির এক অবুজ শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্য করার কারণেই ঈদযাত্রায় এমন bloody পরিস্থিতির সৃষ্টি হয়েছে।