বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দৌলতদিয়া ঘাটে আবারো বাস পড়ল নদীতে, চালক ও তাঁর সহকারীকে উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ১১:১৩ এএম

দৌলতদিয়া ঘাটে আবারো বাস পড়ল নদীতে, চালক ও তাঁর সহকারীকে উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পদ্মা নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর ঘাটে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।ঘটনার পর বাসটির চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়েছে।

বাসের তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি ফেরিতে ওঠার সময় একটি পকেটে থাকা ফেরির র‍্যামের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে চলে যায়। যাত্রীরা ফেরিতে ওঠার আগেই ঘাট এলাকায় নেমে গিয়েছিলেন, তাই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। 

উদ্ধার হওয়া চালক ও সহকারীকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। 

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত ২৫ মার্চ একই ধরনের দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছিলেন, যা ঘাট এলাকার নিরাপত্তায় নতুন করে প্রশ্ন তুলেছে।দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কাজ চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।