অক্টোবর ২১, ২০২৬, ১০:৩০ পিএম
কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি লগ্নে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে বিশ্বের দীর্ঘতম এই বালুকাবেলায় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমুদ্রতীরে এই আয়োজনকে ঘিরে স্থানীয় ও দর্শনার্থীদের মধ্যে সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

আয়োজকেরা জানিয়েছেন, ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার—এই মূল্যবোধকে সামনে রেখেই বিসর্জনের সার্বিক কর্মসূচি সাজানো হয়েছে। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একটি ইতিবাচক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে এই আয়োজন থেকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন