বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঘোড়াঘাটে হাজারো দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ডা. জাহিদ

ফাহিম হোসেন রিজু

নভেম্বর ১৪, ২০২৫, ০৬:৩৪ পিএম

ঘোড়াঘাটে হাজারো দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ডা. জাহিদ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন এই জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করেন।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অর্থের অভাবে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, সেইসব মানুষের জন্য এই উদ্যোগটি ব্যাপক ফলপ্রসূ হয়েছে।ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি, হৃদরোগ, অর্থোপেডিক, চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন বিভাগে রোগীদের সেবা প্রদান করেন।

দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।ডা. এ জেড এম জাহিদ হোসেনের এই ধরনের জনসেবামূলক উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।