বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ছাগলসহ বিভিন্ন সহায়তা প্রদান

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৫, ২০২৫, ০২:০০ পিএম

চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ছাগলসহ বিভিন্ন সহায়তা প্রদান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক বাস্তবায়নাধীন 'সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প' এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়।

গত ১৩ই নভেম্বর বৃহস্পতিবার উপজেলার ৭৭টি সুফলভোগী পরিবারকে ০২টি করে ছাগল এবং ০৫টি করে ফ্লোরম্যাট (মাদুর) বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাতেহা তুজ জোহরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী।

 সমাজসেবা অফিসার মোঃ হামিদুর রহমান, সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী। এছাড়াও সাংবাদিক একরামুল হক চঞ্চলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।প্রকল্পের সামগ্রিক সহায়তা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, এই প্রকল্পের আওতায় চিরিরবন্দরের মোট ৬৫৩টি সুফলভোগী পরিবারকে ০৭টি প্যাকেজে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

৩৩টি পরিবারকে বকনা গরু

অন্য ৩৩টি পরিবারকে বকনা গরু

৩৩টি পরিবারকে এঁড়ে গরু

১১৮টি পরিবারকে মুরগি

১৪৭টি পরিবারকে হাঁস

ইতিমধ্যে বিভিন্ন প্যাকেজে গবাদিপশু ও পাখি প্রাপ্ত সুফলভোগীবৃন্দকে দানাদার খাদ্য, গৃহ নির্মাণ উপকরণ (যেমন-ঢেউটিন, আরসিসি পুলার, ইট) এবং সাইনবোর্ড প্রদান করা হয়। কর্তৃপক্ষ আশা করছে, এই সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।