বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ফুলবাড়ীতে নির্মাণ শ্রামিকদের নিয়ে ফুটবল টুর্ণামেন্ট

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১০:৫১ পিএম

ফুলবাড়ীতে নির্মাণ শ্রামিকদের নিয়ে ফুটবল টুর্ণামেন্ট

দিনাজপুরের ফুলবাড়ীতে নির্মাণ শ্রমিকদের নিয়ে একদিনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্ল্যানিং হাউজ ডিজাইন ফার্ম-এর আয়োজনে শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই টুর্নামেন্ট চলে।

সুজাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রংমিস্ত্রি, রাজমিস্ত্রি ও টাইলস মিস্ত্রিদের মোট ১০টি দল অংশগ্রহণ করে।শ্বাসরুদ্ধকর ফাইনালে ট্রাইবেকারে ৩-২ গোলে সিরাজুল একাদশ বিজয়ী হয়েছে এবং হামিদুল একাদশ রানার্সআপ হয়েছে।

খেলা শেষে বিজয়ী দল সিরাজুল একাদশকে পুরস্কার হিসেবে একটি খাসি (ছাগল) এবং রানার্সআপ দল হামিদুল একাদশকে দুইটি রাজহাঁস প্রদান করা হয়।

এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুলবাড়ী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন আনসারী।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী আবু সোয়েব মো. সজল। প্ল্যানিং হাউজ ডিজাইন ফার্ম-এর চেয়ারম্যান মো. নাহিদ আহমেদ এতে সভাপতিত্ব করেন এবং ফার্মের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. নাঈম ইসলাম খেলাটি পরিচালনা করেন।