বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১১:১১ পিএম

শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

ছবি-দিনাজপুর টিভি

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ সমাবেশে অভিভাবক–শিক্ষক–প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি শরিফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও পড়ালেখার উন্নয়নে পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা অপরিহার্য। বিশেষ করে শিক্ষার্থীদের উপস্থিতি, পড়ালেখার মান, আচরণবিধি এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই সমন্বিত উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।

সমাবেশে প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, অধ্যক্ষ শরিফুল ইসলাম স্বাধীন, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অভিভাবকরা বক্তব্য রাখেন।উপস্থিত অভিভাবকরা শিক্ষার পরিবেশ, শিক্ষকতার মান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের মূল্যবান মতামত দেন এবং নিয়মিত এ ধরনের সমাবেশ আয়োজনের দাবি জানান।