অক্টোবর ৪, ২০২৬, ০৯:৩৯ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলায় জান্নাতবাগ চকপাড়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের খানসামা উপজেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। রোববার (৪ অক্টোবর) দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে মুখর ছিল পুরো জান্নাতবাগ মাদরাসা প্রাঙ্গণ। জান্নাতবাগ হাফেজিয়া মাদরাসাকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ইসলাম উদ্দিন মেম্বার।
তার সঙ্গে ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রহিম, সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন এবং সিনিয়র সদস্য মোঃ ফজলুল করিম বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের রংপুর বিভাগ জোন-২ এর সভাপতি ও দারুল উলুম ফয়জিয়া মুহিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম। প্রধান মেহমান ছিলেন সংগঠনটির দিনাজপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি খাইরুজ্জামান।
রংপুর বিভাগ জোন-২ এর সাংগঠনিক সম্পাদক হযরত হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হাকিম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরও যোগ দেন খানসামা থানা কমিটির উপদেষ্টা হযরত মুফতি আব্দুর রহিম, হযরত মাওলানা মাহবুবুর রহমান, হযরত মাওলানা সাইফুল ইসলাম, হযরত মুফতি নূরুন্নবী, হযরত মুফতি এরশাদ আলী ও হযরত মাওলানা মশিউর রহমান। কাহারোলের মাদরাসাতু আহমাদ তাহফিজুল কুরআনের পরিচালক হযরত হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, তুলশীপুর কবরস্থান জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল্লাহ এবং খানসামা মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুস সাত্তারও এই আয়োজনে অংশ নেন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের খানসামা উপজেলা শাখার সভাপতি হযরত হাফেজ মোঃ সাদেকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন একই শাখার সেক্রেটারি হযরত হাফেজ মুহাম্মদ মেহেদী হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হযরত হাফেজ মোঃ শহিদুল ইসলাম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন