অক্টোবর ২৯, ২০২৬, ০৬:৫৬ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
উপজেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন। তিনি একই সাথে স্থানীয় ৫ নম্বর ভাবকী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় বক্তারা জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ঐতিহ্য ও রাজনৈতিক সংগ্রামের স্মৃতি তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন