বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,
বৃষ্টিতে বন্ধ খেলা

নবাবগঞ্জে রাতের আঁধারে কৃষকের ১ শতক জমির শিমগাছ কেটে বিনষ্ট

অলিউর রহমান মিরাজ

অক্টোবর ২৯, ২০২৬, ০৩:১৯ পিএম

নবাবগঞ্জে রাতের আঁধারে কৃষকের ১ শতক জমির শিমগাছ কেটে বিনষ্ট

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক শতক জমির ফলন্ত শিমগাছ কেটে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে।

সকালে ক্ষেতে গিয়ে মাথায় হাত পড়ে কৃষকের।

ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিক মো. হাফিজুর রহমান জানান, কষ্টার্জিত আয়ে নিজের জমিতে তিনি পরম যত্নে শিমের আবাদ করেছিলেন। গাছগুলো বেশ সতেজ হয়ে উঠছিল এবং ভালো ফলনের স্বপ্ন দেখছিলেন তিনি। তবে গভীর রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জমিতে ঢুকে সবকটি গাছ গোড়া থেকে কেটে ফেলে। সকালে জমিতে কাজ করতে গিয়ে গাছগুলো মাটিতে শুকিয়ে পড়ে থাকতে দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

কৃষিকাজের আয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল এই কৃষকের কাছে ওই ফসল ছিল পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান ভরসা। এভাবে গাছগুলো পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়ায় তিনি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত চালিয়ে রাতের আঁধারে ফসল বিনষ্টের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।