বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঘোড়াঘাটে এসডিডিবি প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৪৮ পিএম

ঘোড়াঘাটে এসডিডিবি প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ এবং ‘ওয়ান-স্টপ সলিউশন সেন্টার’ স্থাপনের সম্ভাবনা বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল পরিচালিত এসডিডিবি প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সমাজকল্যাণ সংস্থার সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা এনিমেটর আসুন্তা হেম্ব্রম।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সরকারি সকল সেবা এক জায়গা থেকে নিশ্চিত করতে ‘ওয়ান-স্টপ সলিউশন সেন্টার’ স্থাপন করা জরুরি। এতে তাদের ভোগান্তি কমবে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রনজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার এবং কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা বিনয় কুজুর। অ্যাডভোকেসি সভায় প্রতিবন্ধী ও প্রবীণ প্রতিনিধি, প্রতিবন্ধী নারী ফোরামের সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।