বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

মো: আতিউর রহমান

জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৫৪ পিএম

বিরল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বিরল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিরল উপজেলা বিএনপি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

মতবিনিময়কালে সাদিক রিয়াজ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

তিনি বলেন, “জনগণ যাতে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেজন্য সংবাদমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিরল প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং সাবেক সভাপতি মোজাম্মেল হক শামুসহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।