ফাহিম হোসেন রিজু
জানুয়ারি ৩০, ২০২৬, ০৬:১১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সমর্থনে বিশাল গণসংযোগ ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী বাজার এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৫টার দিকে কানাগাড়ী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণসংযোগ শুরু করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে একটি নির্বাচনী মিছিল দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুল হাকিম দুলু, রাণীগঞ্জ বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুল রহমান হাফিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন সষ্পন, সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।