বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের ভোট কেন্দ্র গুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:৫৮ পিএম

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের ভোট কেন্দ্র গুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

ছবি-দিনাজপুর টিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা প্রশাসনের কার্যালয় ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।

দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার মোট ৮৪৪টি ভোটকেন্দ্রের জন্য স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। 

পুলিশের কড়া পাহারায় এসব সামগ্রী প্রতিটি ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম এবং নির্বাচন কমিশনের মনিটরিং টিম তৎপর রয়েছে। 

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলের মধ্যেই জেলার সকল ভোটকেন্দ্রে মালামাল পৌঁছে যাবে। শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি রাখা হচ্ছে।