শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
ইসরায়েলে সরকার গঠনের সংকট

নেতানিয়াহুর সরকার গঠনে অনিশ্চয়তা তৈরি করল ইউটিজের জোট ত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৬, ১০:১৭ এএম

নেতানিয়াহুর সরকার গঠনে অনিশ্চয়তা তৈরি করল ইউটিজের জোট ত্যাগের ঘোষণা

ছবি: সংগৃহীত

ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটের নির্বাচনে ভোট গণনা শেষ হতেই বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটে চরম ভাঙন দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বলয় ত্যাগ করে বিরোধী শিবিরে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কট্টর রক্ষণশীল হেরাডি ইহুদিদের রাজনৈতিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। এর ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পথ পুরোপুরি রুদ্ধ হওয়ার মুখে পড়েছে।

নেসেটের মোট আসনসংখ্যা ১২০। সরকার গঠনের সাংবিধানিক শর্ত অনুযায়ী যেকোনো দল বা জোটকে ন্যূনতম ৬১টি আসনে জয় নিশ্চিত করতে হয়।

তবে সদ্য সমাপ্ত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো সুস্পষ্ট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। লিকুদ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সর্বমোট ৫৩টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। বাকি আসনগুলোর মধ্যে ১৯টি পেয়েছে আরব মুসলিমদের দুটি পৃথক রাজনৈতিক প্ল্যাটফর্ম।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন শিবিরের ঝুলিতে থাকা ৫৩টি আসনের মধ্যে এককভাবে লিকুদ পার্টি জিতেছে ২৭টিতে। কট্টরপন্থি দল ইউটিজে পেয়েছে সাতটি আসন। দলটির এই সাতজন সংসদ সদস্য জোট থেকে সরে দাঁড়ালে নেতানিয়াহুর পুনর্নির্বাচিত হয়ে সরকারে ফেরা অসম্ভব হয়ে পড়বে।

ইউরোপীয় বংশোদ্ভূত অ্যাসকেনজি ইহুদিদের প্রতিনিধি নেতানিয়াহুর শাসকজোটের অন্যান্য শরিকদের মধ্যে পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা অঞ্চলের মিজরাহি ইহুদিদের নেতা এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত সাতটি আসন পেয়েছে। শেফার্ডিক ইহুদি জনগোষ্ঠীর নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী আরিয়ে দেরদির দল ‍‍`শাস‍‍` পেয়েছে ছয়টি আসন। এছাড়া অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের দল ‍‍`রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি‍‍` (আরজেডপি) জিতেছে ছয়টি আসনে।

অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রধান দল ইয়াশার এককভাবে ২১টি আসনে জয় নিশ্চিত করেছে। এই জোটের শরিক দলগুলোর মধ্যে বি‍‍`ইয়াসাদ পেয়েছে ১২টি আসন। মধ্যবাম ধারার দল ‍‍`দ্য ডেমোক্র্যাটস‍‍` আটটি এবং রুশভাষী ইহুদিদের দল ইসরাইল বেইতেনু সাতটি আসনে জয়ী হয়েছে।

আরব প্রতিনিধিত্বের ক্ষেত্রে কয়েকটি আরব দলের সম্মিলিত জোট জয়েন্ট লিস্ট পেয়েছে ১২টি আসন। পাশাপাশি আরবীয় মুসলিম নেতা মনসুর আব্বাসের দল রা‍‍`আম আটটি আসনে বিজয় লাভ করেছে। সরকার গঠনের চাবিকাঠি এখন ইউটিজের সিদ্ধান্ত ও মধ্যবর্তী দলগুলোর অবস্থানের ওপর নির্ভর করছে।