ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:১৯ পিএম
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হকের সভাপতিত্বে সভায় প্রধান প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
সভায় পূর্ববর্তী সাধারণ সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা ও নিশ্চিতকরণ বিষয়ে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ বদরুদ্দোজা ও ডা. মোঃ জিয়াউল হক।ফাউন্ডেশনের বার্ষিক আয়-ব্যয় এবং অডিট রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির এবং হিসাবরক্ষণ কর্মকর্তা সামশির করিম ফারুক ও মোঃ শাহরিয়া খান।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া।
মুক্ত আলোচনায় অংশ নেন শাহীন খান, আব্দুল কাইয়ুম, শহিদুর রহমান পাটোয়ারী মোহন এবং আয়কর আইনজীবী মোল্লা শাখাওয়াত হোসেনসহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী এবং ফাউন্ডেশনের বিশিষ্ট কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ফাউন্ডেশনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন