বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে জনতা ব্যাংকের কর্মশালা, প্রধান অতিথি এমডি মজিবর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ১০:৩২ পিএম

দিনাজপুরে জনতা ব্যাংকের কর্মশালা, প্রধান অতিথি এমডি মজিবর রহমান

"আর্থিক স্বাক্ষরতা সম্প্রসারিত হলে অর্থনীতি ব্যবস্থা টেকসই হবে। এটি ব্যক্তিগত ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি।"

শনিবার (২৫ অক্টোবর) দিনাজপুরে জনতা ব্যাংক পিএলসি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান।

দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে 'ফাইন্যান্সিয়াল লিটারেসি' শীর্ষক এই দিনব্যাপী কর্মশালার আয়োজন করে জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা, সার্বিক সহযোগিতায় ছিল জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়া অফিস।

প্রধান অতিথির বক্তব্যে মো. মজিবর রহমান আরও বলেন, "আমাদের সমাজে অনেক ব্যক্তির এখনো আর্থিক জ্ঞানের অভাব আছে। আর্থিক স্বাক্ষরতার উন্নতি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনে অর্থনৈতিক উন্নতি আনতে পারে। আর্থিক স্বাক্ষরতা হলো বাজেট, সঞ্চয়, বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক বিষয় সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা।"

জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়া অফিসের ডিজিএম (ইনচার্জ) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের আইসিটি ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস এবং রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরী।

কর্মশালায় গ্রামীণ জনগোষ্ঠীর প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।