রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

জনতা ব্যাংকের অ্যালকো কমিটির সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৮:০৫ পিএম

জনতা ব্যাংকের অ্যালকো কমিটির সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংকের প্রধান কার্যালয়। ফাইল ছবি। ছবি: জনতা ব্যাংক

জনতা ব্যাংকের অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম, মো. আব্দুল মতিন ও মো. ইকবাল হোসেন খাঁসহ মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম সম্ভাবনাময় নতুন গ্রাহক সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি স্বল্প সুদের আমানত সংগ্রহ ত্বরান্বিত করার পাশাপাশি বাংলা কিউআর কোডের ব্যবহার বৃদ্ধি এবং সিএমএসএমই খাতে অর্থায়ন বাড়াতে কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন।