মে ২২, ২০২৬, ০৫:৫৭ পিএম
আন্তর্জাতিক বাজারে শুক্রবার আরও কমেছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে তেলের উচ্চ মূল্যের কারণে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার আবারও বাড়তে পারে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা এখন বেশ সতর্ক অবস্থানে রয়েছেন।
স্পট মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স চার হাজার ৫২৮ দশমিক ৪৬ ডলারে নেমেছে।
সপ্তাহজুড়ে মূল্যবান এই ধাতুর দাম প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। অন্যদিকে আগামী জুনে ডেলিভারির অপেক্ষায় থাকা মার্কিন স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৩ শতাংশ কমে চার হাজার ৫২৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদদের মতে, বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০৫ ডলারের ওপরে থাকায় মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এর প্রভাব হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি বছরে নতুন করে সুদহার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মার্কিন প্রশাসন ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে বাজারে এখনও এক ধরনের সংশয় রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন