বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঈদের বিশেষ নাটক টিকটক বউ

বিনোদন ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৬:২১ পিএম

ঈদের বিশেষ নাটক টিকটক বউ

সামাজিক বাস্তবতা ও হাস্যরসের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ ঈদ নাটক ‘টিকটক বউ’। কোরবানির ঈদের বিশেষ আয়োজনে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নাটকটি প্রচার করা হবে। ঈদের দিন রাত ৯টায় প্রচারিত হবে এই নাটকটি।নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।

গল্পে দেখা যায়, মনির তার মা ও মামাকে নিয়ে মেয়ে দেখতে যায়। মেয়েটির নাম রায়না, যাকে মনির প্রথম দেখে টিকটকে। প্রাইভেট ফার্মে চাকরি করা মনিরের স্বপ্ন ছিল সুন্দরী স্ত্রীকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া, যে কারণে বহু মেয়ে দেখার পরও সে কাউকে বিয়ে করেনি। 

মেয়ে দেখতে যাওয়ার ঘটনাকে ঘিরেই নাটকে তৈরি হয় একের পর এক হাস্যরসাত্মক পরিস্থিতি।বিয়ের প্রেক্ষাপটেই এগিয়ে যাবে নাটকটির কাহিনী।নাটকটিতে অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, আরজুমান আরা বকুলসহ অনেকে। 

বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়ানির্ভর সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক এতে ফুটে উঠবে বলে প্রযোজক জানিয়েছেন। নির্মল বিনোদনের পাশাপাশি বর্তমান সময়ের বাস্তবতার এক সূক্ষ্ম চিত্রই হলো এই নাটক।