বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’

বিনোদন ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৬:২৬ পিএম

পারিবারিক গল্পে ঈদের নাটক ‘ওয়ারিশ’

তৌসিফ ও ইয়াশ রোহানের নতুন ঈদ নাটক ‘ওয়ারিশ’

প্রতিবছর ঈদের নাটকে মূলত প্রেম কিংবা কমেডির আধিক্য দেখা যায়। এই ধারার বাইরে গিয়ে ইমরাউল রাফাত এবার নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক ‘ওয়ারিশ’। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন ও সম্পর্কের গভীরতা ফুটিয়ে তোলা হয়েছে এতে।

নাটকটির গল্প মূলত একটি পরিবারের বাবা-মা ও দুই ছেলেকে ঘিরে।বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও মনিরা মিঠু। দুই ছেলের ভূমিকায় দেখা যাবে তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহানকে। 

এছাড়া নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও প্রিয়ন্তী উর্বি। পারিবারিক আবেগ ও ভেতরের টানাপোড়েন নিয়েই এগিয়েছে ‘ওয়ারিশ’-এর কাহিনি।নির্মাতা নিজেই নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন।

নির্মাতা ইমরাউল রাফাত জানান, দর্শকরা সাধারণ ঈদের নাটকে যে ধরনের গল্প দেখে অভ্যস্ত, তিনি তার চেয়ে আলাদা কিছু করার চেষ্টা করেছেন। পারিবারিক জীবনের বিচ্ছেদ ও অটুট বন্ধনের কথা এখানে ফুটে উঠেছে। 

আশা করা হচ্ছে, নাটকটি দেখলে দর্শকরা নিজেদের পরিবারের কথাই মনে করবেন। ঈদের বিশেষ আয়োজনে এটি প্রচারের অপেক্ষায় রয়েছে।নাটকটি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ বাড়ছে।