বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঈদে ক্যাপিটাল নাটকের বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক

মে ২৫, ২০২৬, ১০:১৪ পিএম

ঈদে ক্যাপিটাল নাটকের বিশেষ আয়োজন

ঈদুল আযহার বিনোদন আয়োজনে নতুন চারটি নাটক

ঈদুল আযহার বিনোদন আয়োজনে নতুন চারটি নাটক নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামা। ঈদের দিন থেকে নতুন চ্যানেল ‘ক্যাপিটাল নাটক’-এ দর্শকদের জন্য নিয়মিত প্রচার করা হবে এই নাটকগুলো। এবারের আয়োজনে মোশাররফ করিম, অপূর্ব, জোভান ও তটিনীর মতো জনপ্রিয় তারকাদের দেখা যাবে।

নাটকগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় ‘বোন যখন জা’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। নাটকের গল্পে দুই বোনের ঝগড়া ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন মজার ছলে তুলে ধরা হয়েছে। 

ঈদের দ্বিতীয় দিন অপূর্ব ও নিহা অভিনীত ‘অচেনা আমি’ নাটকটি প্রচার হবে। তানিম রহমান অংশু পরিচালিত এই রোমান্টিক গল্পে মানুষের জীবনের আবেগঘন উপলব্ধির চিত্র পাওয়া যাবে।

ঈদের চতুর্থ দিন প্রচার হবে রুবেল হাসান পরিচালিত ‘তোর মায়ায়’।জোভান ও তটিনী অভিনীত এই নাটকে আহান ও আদিয়ার প্রেমের সম্পর্কের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া ঈদের ছুটির পর প্রচার হবে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’। 

এতেও অভিনয় করেছেন জোভান ও তটিনী। ২০১০ এবং বর্তমান—এই দুই সময়ের প্রেমের গল্প নিয়ে নির্মিত নাটকটি দর্শকদের একান্নবর্তী পরিবারের কথা মনে করিয়ে দেবে।বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় নাটকগুলো নির্মিত হয়েছে।