মে ৩১, ২০২৬, ০৯:২২ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলো সাত দিনব্যাপী বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানের এক বর্ণাঢ্য আয়োজন করেছে। এই উৎসবের অংশ হিসেবে ছোটপর্দায় দর্শকদের বিনোদিত করতে একযোগে প্রচার করা হচ্ছে প্রায় ১০০টি সিনেমা। এবার সবচেয়ে বড় ও আকর্ষণীয় চলচ্চিত্রের পসরা নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছে বেসরকারি চ্যানেল নাগরিক টেলিভিশন।
দর্শক টানতে সাত দিনের এই বিশেষ ঈদ আয়োজনে নাগরিক টেলিভিশন একাই মোট ২৮টি সিনেমা প্রচার করছে।চ্যানেলটি প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, বেলা ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা এবং বিকেল ৫টায় চারটি করে সিনেমা প্রদর্শন করছে।
অন্যদিকে নতুন সিনেমার বিশেষ টিভি প্রিমিয়ার নিয়ে বেশ এগিয়ে রয়েছে ঐতিহ্যবাহী চ্যানেল আই, যারা ৭টি নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ এবং মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘প্রিন্স’।
নতুন সিনেমার পাশাপাশি শাকিব খানের পুরোনো জনপ্রিয় ছবিগুলো নিয়েও এটিএন বাংলা সেজেছে আকর্ষণীয় সাজে।এই চ্যানেলে শাকিব খান অভিনীত হিরো দ্য সুপারস্টার ও প্রিয়তমাসহ মোট ১৩টি মেগা সিনেমা প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট এবং দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে। এছাড়া আরটিভি ও দীপ্ত টিভিতে ১৪টি এবং এনটিভি, বাংলাভিশন ও বৈশাখী টিভিতে ৭টি করে চলচ্চিত্র এই ঈদে দেখানো হচ্ছে।
পিপলু আর খানের পরিচালনায় দুই নারীর মনস্তাত্ত্বিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘জয়া আর শারমিন’ সিনেমাটি আজ এবং আগামীকাল ‘বাড়ির নাম প্রচারিত হবে। আগামী বুধবার শেষ দিনে ‘শরতের জবা’ দেখানোর মাধ্যমে চ্যানেল আইয়ের এই বিশেষ চলচ্চিত্র উৎসবের সমাপ্তি ঘটবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন