অক্টোবর ৭, ২০২৬, ০১:১৩ পিএম
কত রাত জেগে তাঁর খেলা দেখা, কত গোলের পর চিৎকার করা আর কত হারের পর চোখের জল ফেলা—সব স্মৃতি আজ চোখের সামনে ভেসে উঠছে। ২০২২ সালের সেই বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসিকে দেখার আনন্দ কোনোদিন ভোলার নয়।
আজ স্কোরলাইন যাই হোক না কেন, জয়-পরাজয় এখানে আর মোটেও গুরুত্বপূর্ণ নয়। আজ কেবল চাওয়া, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাঁকে মন ভরে দেখে নেওয়া।
বিদায় নয়, লিও। তুমি তো ফুটবলের ইতিহাসেই চিরকালের জন্য থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে—কিন্তু ১০ নম্বরের এই রূপকথার গল্প কখনো শেষ হবে না। প্রিয় মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করে এমন কথাই লিখেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন