মে ৩০, ২০২৬, ১২:২৩ পিএম
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন আজ জমা দেওয়া হচ্ছে না। শনিবার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে এবং আগামী ৩ জুন এই ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া সম্ভব না হওয়াতে আজ প্রতিবেদন জমা দেওয়া যায়নি বলে জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এক মায়ের অনুরোধে হাসপাতালের ডেলিভারির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এসি বন্ধ ছিল। ওই সময়ে সেখানে কোনো ধরনের ভেন্টিলেশনের বিকল্প ব্যবস্থা ছিল না বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তদন্তকারীরা বর্তমানে হাসপাতালের সব বিষয় খতিয়ে দেখছেন এবং সব সত্য উদঘাটিত হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
এর আগে গত বুধবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক থেকে তিন দিন বয়সী ছয়টি নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

-20260529112141.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন