মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

হঠাৎ কেন ইন্টারনেটে দেখা দিল ধীরগতি? যা জানা গেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ০৭:০৮ পিএম

হঠাৎ কেন ইন্টারনেটে দেখা দিল ধীরগতি? যা জানা গেল

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের গতি কমে যাওয়ায় সাময়িক ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-এমই-ডব্লিউই-৫ এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।প্রায় আড়াই ঘণ্টা পর বেলা দুইটার দিকে সংযোগটি পুনরায় সচল করা হয়।

বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা যায়, কুয়াকাটায় অবস্থিত এই কেবলটির সংযোগ পুরোপুরি অচল হয়ে যাওয়ার কারণে ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাতারায় অবস্থিত ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে ত্রুটির কারণে এই সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

সংযোগ বিচ্ছিন্ন থাকার সময় বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। ফলে সেবা পুরোপুরি বন্ধ না হলেও বিকল্প সংযোগের কারণে কোথাও কোথাও গতির কিছুটা ঘাটতি দেখা যায়। সংযোগ সচল হওয়ার পর ইন্টারনেট পরিস্থতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।