রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

শত্রু মোকাবিলায় নতুন নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতার

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ০৫:৪৩ পিএম

শত্রু মোকাবিলায় নতুন নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতার

সামরিক কমান্ডারের সাথে খামেনেই।

ইরানের সশস্ত্র বাহিনীকে শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখতে নতুন নির্দেশনামূলক পদক্ষেপ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। সম্প্রতি ইরানের সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বৈঠকে মোজতবা খামেনেই ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ না করে “নতুন নির্দেশনামূলক পদক্ষেপ” এবং “শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার পথ” সম্পর্কে কমান্ডারের সঙ্গে আলোচনা করেন।

তবে এই নতুন পদক্ষেপগুলোর প্রকৃতি বা সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রীয় গণমাধ্যমে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কমান্ডারের সঙ্গে এই বৈঠকটি ইরানের বর্তমান সামরিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনেইকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও গুরুত্বপূর্ণ বার্তাগুলো মূলত রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমেই পাঠ করে শোনানো হচ্ছে। সামরিক নেতৃত্বের সঙ্গে এই বৈঠকটি তার শাসনকালের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।