বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৫:০২ পিএম

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করছে ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করতে যাচ্ছে ইরান। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের নামও এই তালিকায় যুক্ত রয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে যে দেশটির সংসদে খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি বিলের ওপর ভোট অনুষ্ঠিত হতে পারে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই বিল প্রস্তুতের তথ্য নিশ্চিত করেছেন।প্রস্তাবিত এই আইনি নথির শিরোনাম দেওয়া হয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা। 

এতে ট্রাম্প, নেতানিয়াহু এবং শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম হিসেবে ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি যে গত ফেব্রুয়ারিতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে লক্ষ্য করে হওয়া হামলার পেছনে এই তিনজন সরাসরি দায়ী ছিলেন।

 সেই ঘটনার জবাবেই এখন রাষ্ট্রীয় স্তরে এই প্রতিরোধ ও পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাভাবিয়ান জানান যে ট্রাম্প ও নেতানিয়াহুকে যারা খতম করবে, তাদের জন্য পুরস্কারের বাজেট নির্ধারণে সংসদ দ্রুত ভোটে যাবে। 

এদিকে ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন যে ইরান যদি তাঁর বিরুদ্ধে কোনো হত্যাচেষ্টা চালায় তবে যুক্তরাষ্ট্র তার বিধ্বংসী জবাব দেবে। এর বাইরে ব্লাড কভেন্যান্ট নামের একটি বিশেষ প্রচারণা দল ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ইতিমধ্যে ২৭ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: টেলিগ্রাফ