জুন ১৫, ২০২৬, ০১:১৭ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেহরান আগে জানিয়েছিল, নতুন এই চুক্তির আওতায় লেবাননে চলমান সংঘাত বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির ঘোষণার পরপরই নতুন করে এই আক্রমণ চালানো হলো।লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি গত এক ঘণ্টায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে এসব হামলার খবর নিশ্চিত করেছে।
খিয়াম এলাকায় দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কাফর তিবনিত শহরে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সময়ে কাফর তিবনিত এবং নবাতিহ আল-ফাওকা শহরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের ঘটনা ঘটে।
দক্ষিণ লেবাননের টায়ার শহরের দিকে যাওয়ার প্রধান সড়ক হারিস-তিবতিন রোডেও বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেখানে বিস্ফোরকবোঝাই একটি রিমোট-কন্ট্রোলড এম১১৩ সাঁজোয়া যান উড়িয়ে দেয় ইসরায়েলি সেনাবাহিনী।
তথ্যসূত্র: আল-জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন