জুন ২৭, ২০২৬, ১১:১৩ এএম
পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত বৃহস্পতিবার হওয়া হামলার কড়া जवाब হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে ইরানের সিরিক বন্দরের কাছে এই মার্কিন হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
অঞ্চলটিতে সামরিক উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে।মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, তাদের যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখার ঘাঁটি এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে আঘাত হেনেছে। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথে ইরানের এমন বিপজ্জনক আচরণ নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন।
এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলা চালিয়েছে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানি ড্রোন একটি মূল্যবান পণ্যবাহী জাহাজে সরাসরি আঘাত হানে। এতে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হলেও সেটি যাত্রা অব্যাহত রাখতে পেরেছে।বাকি তিনটি ড্রোন মার্কিন বাহিনী আকাশেই ভূপাতিত করেছে বলে ট্রাম্প উল্লেখ করেন।
তথ্যসূত্র: আল জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন