মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৭:৩৮ পিএম

বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। এই হত্যাকাণ্ডের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন।শনিবার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের অবশ্যই পরিণাম ভোগ করতে হবে। 

তবে এই প্রতিশোধ কোনো নির্দিষ্ট নেতৃত্ব বা কর্মকর্তার ওপর নির্ভর করছে না বলে তিনি উল্লেখ করেন।বিবৃতিতে মোজতবা খামেনি আরও বলেন, অপরাধী হত্যাকারীদের কাছ থেকে শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই প্রতিশোধ নিশ্চিত।

এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি তাকে লক্ষ্য করে কোনো হামলার চেষ্টা করে, তবে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্পের এই সতর্কবার্তার পরেই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া এল। বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হতে পারে এবং তা দীর্ঘমেয়াদী সংকটের দিকে মোড় নিতে পারে।উল্লেখ্য, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে উপস্থিত হননি।