রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

তেলের বাড়তি দাম মেনে নেওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ১০:৪৮ এএম

তেলের বাড়তি দাম মেনে নেওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধির মুখে মার্কিন নাগরিকদের তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি খরচ কমানোর নির্বাচনি প্রতিশ্রুতির সাথে এই পরিস্থিতি সাংঘর্ষিক হওয়ায় বিষয়টি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।শুক্রবার এই বিষয়ে নিজের অবস্থানের কথা জানান তিনি।

গার্ডেন সিটিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র অর্জন থেকে একটি নির্দিষ্ট দেশকে বিরত রাখতে এই মূল্য দিতে হচ্ছে। নাগরিকদের পেট্রোলের জন্য সামান্য বেশি অর্থ প্রদান করতে হলেও এটি বিশ্বের কল্যাণে একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। ইরানের ওপর সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো অবস্থান ধরে রেখেছেন তিনি।

হরমুজ প্রণালি দিয়ে তেল ও এলএনজি পরিবহন ব্যাহত হওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটরা এই অর্থনৈতিক প্রভাবকে ইস্যু বানানোর চেষ্টা করলেও ট্রাম্প নিজের অবস্থানে অনড় রয়েছেন। যুদ্ধের কারণে তৈরি হওয়া এই বৈশ্বিক অর্থনৈতিক চাপ দীর্ঘস্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।