রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ১২:৫০ পিএম

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের তরুণ

ছবি: সংগৃহীত

বয়সের ব্যবধান পাক্কা ৫৯ বছর। একজনের বয়স ৮০, অপরজনের মাত্র ২১। বয়সের এমন নজিরবিহীন পার্থক্যকে পেছনে ফেলে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন এক ইতালীয় নারী ও এক তুর্কি তরুণ। ব্যতিক্রমী এই বিয়ের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে তীব্র কৌতূহল ও নানা জল্পনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ নামের ২১ বছর বয়সী ওই তুর্কি তরুণ আনুষ্ঠানিকভাবে ৮০ বছর বয়সী ওই ইতালীয় নারীকে বিয়ে করেছেন। সম্পর্কের এই বিশাল ব্যবধান দেখে অনেকে তাজ্জব বনে গেলেও ওই তরুণের স্পষ্ট দাবি, নিছক পারস্পরিক নিখাদ ভালোবাসাই তাদের এই দাম্পত্য সম্পর্কের একমাত্র ভিত্তি।

মোহাম্মদ আরও জানান, নববধূকে সঙ্গে নিয়ে নিজ দেশ তুরস্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেখানে নিজস্ব সংস্কৃতি ও সামাজিক রীতি মেনে পারিবারিক পরিমণ্ডলে বিয়ের আনুষ্ঠানিকতা উদযাপনের পরিকল্পনা রয়েছে তাদের। সামাজিক মাধ্যমে নেটিজেনদের নানা মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও নবদম্পতি কেবল ভালোবাসার দিকটিকেই বারবার সামনে আনছেন।

বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে একটি বিশেষ দিক নিয়ে আলোচনা ডালপালা মেলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের প্রশ্ন, এই সম্পর্কের পেছনে যুবকের ইতালীয় নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের আইনি সুবিধা অর্জনের কোনো গোপন স্বার্থ রয়েছে কি না। কেউ কেউ দাবি করছেন, এমন অদ্ভুত বয়সের ব্যবধানে শুধুই রোমান্টিক সম্পর্ক থাকা অস্বাভাবিক, ফলে অভিবাসন সুবিধার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তবে এমন সন্দেহ বা সমালোচনার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ মেলেনি। নবদম্পতির ব্যক্তিস্বার্থ বা গোপন কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। একইভাবে, এই বিয়ের মাধ্যমে ওই যুবক সরাসরি নাগরিকত্ব সুবিধা পাবেন কি না—সে বিষয়েও নির্ভরযোগ্য কোনো প্রশাসনিক তথ্য মেলেনি।

সাধারণ মানুষের একদল যখন একে বয়সের গণ্ডি পেরিয়ে যাওয়া মানবিক ভালোবাসা হিসেবে দেখছেন, অন্য পক্ষ তখন নাগরিকত্বের সুবিধা নেওয়ার কৌশল হিসেবেই এটিকে চিহ্নিত করছেন। তবে জল্পনা যাই থাকুক, দম্পতির নিজস্ব বক্তব্য অনুসারে তাদের সম্পর্ক অটুট।