শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ১১:৩৮ এএম

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করছেন।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ আপিল আবেদনের ক্রমিক নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত মোট ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে।

তারিখআপিল ক্রমিক নম্বর
১৪ জানুয়ারি (বুধবার)২৮১ থেকে ৩৫০
১৫ জানুয়ারি (বৃহস্পতিবার)৩৫১ থেকে ৪২০
১৬ জানুয়ারি (শুক্রবার)৪২১ থেকে ৪৯০
১৭ জানুয়ারি (শনিবার)৪৯১ থেকে ৫৬০
১৮ জানুয়ারি (রবিবার)৫৬১ থেকে শেষ পর্যন্ত

এখন পর্যন্ত আপিলের চিত্র:

ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, গত তিন দিনে মোট ১৫০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রথম দিন ৫১ জন, দ্বিতীয় দিন ৫৮ জন এবং গতকাল সোমবার তৃতীয় দিনে ৪১ জন প্রার্থী বৈধতা পান। গতকাল ৭১টি আপিলের মধ্যে ৪১টি মঞ্জুর ও ২৫টি নামঞ্জুর করা হয়, বাকিগুলো অপেক্ষমাণ রাখা হয়েছিল।

উল্লেখ্য যে, এবার ৩শ‍‍` নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি বাতিল করেন। এর বিপরীতে সংক্ষুব্ধ প্রার্থীরা মোট ৬৪৫টি আপিল আবেদন জমা দিয়েছেন। ১৮ জানুয়ারি শুনানি শেষ হওয়ার পর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার, আর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ।