মে ২১, ২০২৬, ০৯:৫৬ এএম
ঈদুল আজহা শেষে রাজধানীমুখী যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ ৩১ মে তারিখের ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট ক্রয়ের ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন।
তবে একাধিক যাত্রীর জন্য টিকিট কাটলে কেনার সময়ই সহযাত্রীদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক। গত ৩০ এপ্রিল রেলওয়ের এক সভায় ঈদ ও ফিরতি যাত্রার এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছিল।ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।
নতুন নিয়ম অনুযায়ী, ২১ মে তারিখের জন্য ১ জুন, ২২ মে তারিখের জন্য ২ জুন, ২৩ মে তারিখের জন্য ৩ জুন এবং ২৪ মে তারিখের জন্য ৪ জুনের ফিরতি টিকিট পাওয়া যাবে। গত ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। নির্ধারিত সময়সূচি মেনে যাত্রীদের টিকিট সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন