মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৬:৫৪ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

নারায়ণগঞ্জের একটি খামার

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিশেষ হস্তক্ষেপে আবারও নারায়ণগঞ্জের খামারে ফেরত যাচ্ছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জনশৃঙ্খলার ব্যাঘাত ঘটার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে এবং আপাতত সেখানেই লালন-পালন করা হবে।

অদ্ভুত চেহারার জন্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় বিরল জাতের এই মহিষটি।নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই এটির চোখ ও চুলের বৈশিষ্ট্যের কারণে মার্কিন প্রেসিডেন্টের নামানুসারে আদর করে নাম রেখেছিলেন ট্রাম্প। 

ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের এই মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন ঢাকার জিনজিরা এলাকার ক্রেতা সামির। মে মাসজুড়ে এই মহিষটিকে দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য দর্শনার্থী ছুটে আসেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি স্থান করে নেয়।

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষায় সরকারের নির্দেশনা মেনে ক্রেতার টাকা ফেরত দিয়ে মহিষটি খামারেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পশুর সুরক্ষায় খামারে এখন বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।