জুন ৪, ২০২৬, ০৪:৫২ পিএম
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, হাসপাতালটির কার্যক্রম পরিচালনার পরিবেশ ছিল ত্রুটিপূর্ণ।হাসপাতালের দায়িত্বে চরম অবহেলা ছিল।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালটির প্রাঙ্গণ বদ্ধ থাকার কারণে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়েছিল, যা শিশুদের মৃত্যুর অন্যতম কারণ। দীর্ঘ তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনে এই ধরনের গাফিলতি স্পষ্টভাবে উঠে এসেছে।
স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে প্রচলিত আইনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।হাসপাতাল পরিচালনার শর্তাবলী লঙ্ঘনের দায়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে।
তদন্ত কমিটির প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের জীবন রক্ষায় যেসব নূন্যতম সুবিধা নিশ্চিত করা প্রয়োজন ছিল, তা এই হাসপাতালে ছিল না। সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকেই এই ধরনের অবহেলা করার সুযোগ দেওয়া হবে না। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন