বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৮:৫৭ পিএম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।তিস্তা অববাহিকার উন্নয়ন নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

সভা শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্ত্রী আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।প্রকল্পটি দ্রুত সম্পন্ন করতে নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে এবং এর পাশাপাশি আট সদস্যের আরও একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।