রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ গ্রাহকের দাম বাড়ছে না

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৬, ১১:১২ এএম

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ গ্রাহকের দাম বাড়ছে না

শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য সুখবর। এই স্তরের গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান। এর ফলে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো সরাসরি উপকৃত হবেন।বিদ্যুৎ খাতে কিছুটা স্বস্তি ফিরছে নিম্নবিত্তের জন্য।

শনিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত তুলে ধরেন। ডাক্তার জাহেদ জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম কিছুটা সমন্বয় করা হলেও সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্তের কারণে প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে নতুন কোনো দাম বাড়বে না। 

বরং এই গ্রাহকরা আগের দামেই বিদ্যুৎ সুবিধা পাবেন।আমদানি নির্ভরতা নিয়ে সমালোচনা করেছেন বর্তমান মন্ত্রী।সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিগত সরকারের নানা দুর্নীতির কঠোর সমালোচনা করেন। 

তিনি মন্তব্য করেন, বিগত সরকারের আমলের দুর্নীতি ও মানি লন্ডারিংসহ নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। মন্ত্রী বলেন, আগের শাসকরা উৎপাদনমুখী নীতির বদলে আমদানিনির্ভরতাকে বেশি প্রাধান্য দিয়েছিল। 

যদি শুরু থেকেই উৎপাদনমুখী নীতি গ্রহণ করা হতো, তবে আজকের দিনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন সংকটময় পরিস্থিতি তৈরি হতো না। দুর্নীতির দুষ্টুচক্র থেকে রাষ্ট্রকে বের করে আনার পাশাপাশি পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।এই উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ খাতের আমূল পরিবর্তন প্রত্যাশা করছে বর্তমান প্রশাসন।