সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী ও আমানসহ নতুন ৪ নেতা

জাতীয় ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ০৪:০৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী ও আমানসহ নতুন ৪ নেতা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চারজনকে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন সদস্যদের নামের তালিকা প্রকাশ করে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে দলটি।

এই চার নেতা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ। দলের সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই নেতারা নিজেদের মেধা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে দল এবং দেশের জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবেন।