মে ১৮, ২০২৬, ১২:১৯ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতে সিঙ্গাপুরের হাইকমিশনার মি. ডেরেক লোহ আজ সোমবার সকালে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বিরোধীদলীয় নেতার নিজস্ব কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের নীতিনির্ধারকদের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে।
হাইকমিশনারের সাথে সিঙ্গাপুরের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।দীর্ঘস্থায়ী এই বৈঠকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন এবং জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী অগ্রযাত্রার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর পাশাপাশি গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি গুরুত্বের সাথে উঠে আসে। সিঙ্গাপুরের হাইকমিশনার মি. ডেরেক লোহ বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সহযোগিতা সম্প্রসারণের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।এই বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতে সিঙ্গাপুরের হাইকমিশনার দুই দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন। বৈঠকে বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। সৌজন্য সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন