রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

৬০ হাজার কোটি টাকার তহবিলের ব্যবহার নিয়ে শঙ্কা ইসলামী আন্দোলনের

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৭:১৫ পিএম

৬০ হাজার কোটি টাকার তহবিলের ব্যবহার নিয়ে শঙ্কা ইসলামী আন্দোলনের

বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিলের ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ রোববার এক বিবৃতিতে এ উদ্বেগ জানান। অতীতে তহবিল ব্যবস্থাপনায় তিক্ত অভিজ্ঞতার কারণে এই বিশেষ বরাদ্দ নিয়েও জনমনে সংশয় রয়েছে বলে তিনি দাবি করেন।

তহবিলের স্বচ্ছ ও সঠিক ব্যবহার নিয়ে দলটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে।গভর্নর মোস্তাকুর রহমানের ঘোষণা অনুযায়ী, এই তহবিল বন্ধ কারখানা চালু ও উৎপাদনশীলতা বাড়াতে ব্যবহৃত হবে। 

কিন্তু আতাউর রহমানের মতে, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকের সদিচ্ছা এখনো স্পষ্ট নয়। তিনি অভিযোগ করেন, অতীতে খেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে এবং ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রমও বর্তমানে থমকে আছে।

অর্থপাচারকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর পদক্ষেপ না থাকায় উদ্বেগ বেড়েছে।ফিচ রেটিংস বাংলাদেশের অর্থনৈতিক আউটলুক নেতিবাচক করায় তা নতুন সংকটের সংকেত দিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়। 

সরকারি তদারকির পাশাপাশি বড় অঙ্কের এই তহবিল ব্যবস্থাপনায় বেসরকারি নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে স্বচ্ছতার ভিত্তিতেই এই তহবিল বণ্টনের আহ্বান জানিয়েছে দলটি।